বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:MuhammadRiyad

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিভ্রমণ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ৪ মাস আগে "নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ -এ অংশগহণের আমন্ত্রণ" অনুচ্ছেদে

উইকিভ্রমণে স্বাগত!

[সম্পাদনা]

উইকিভ্রমণ অভ্যর্থনা কমিটির পক্ষে, রকি (আলাপ) ১৪:২২, ১৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

চণ্ডীগড়

[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতায় চণ্ডীগড় নিবন্ধটি অনুবাদ করার জন্য ধন্যবাদ, আমি নিবন্ধটি পর্যালোচনা করে দেখেছি ইংরেজি পাতার Get in ও drink অনুচ্ছেদের অনুবাদ অনুপস্থিত আছে। এই দুটি অনুচ্ছেদ অনুবাদ করে পাতাটি সম্পূর্ণ করে আমাকে জানালে আমি পাতাটি দেখে সব ঠিক মনে হলে গ্রহণ করে নেবো। Mehedi Abedin (আলাপ) ১৯:২১, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অনুচ্ছেদ দুটো সংযুক্ত করে দিয়েছি। MuhammadRiyad (আলাপ) ১০:১৭, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ

[সম্পাদনা]

আমি র‍্যান্ডমলি আপনার তৈরি কিছু পাতা পড়ে দেখলাম। অনুবাদ তেমন প্রাঞ্জল নয়। প্রচুর যান্ত্রিক অনুবাদ রয়েছে। অনুগ্রহ করে এমনভাবে লিখুন যাতে লেখাগুলো পড়ে ভালোভাবে বোঝা যায়। প্রয়োজনে জটিল বাক্যগুলো ভেঙে ছোট ছোট করুন। গুগল ট্রান্সলেটরের মতো অনুবাদকে অতি-মাত্রায় নির্ভরশীল হবেন না। নিজে ইংরেজি বাক্য পড়ে যা বুঝেছেন তা নিজের ভাষায় লিখুন। আপনি ইতোমধ্যে ১০০+ নিবন্ধ জমা দিয়ে ফেলেছেন। আমি আশা করবো, নতুন নিবন্ধ তৈরির আগে পূর্বের পাতাগুলো আরেকবার রিভিউ করবেন। ধন্যবাদ। —Yahya (talkcontribs.) ২১:২০, ২৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে। MuhammadRiyad (আলাপ) ০১:২৮, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
যতটুকু পারছি ঠিক করেছি। MuhammadRiyad (আলাপ) ১৭:৫১, ৩০ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪: তথ্য প্রদানের আহ্বান

[সম্পাদনা]

অভিনন্দন MuhammadRiyad!

আপনি উইকভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনি এই প্রতিযোগিতার সেরা দশ জনের একজন হয়েছেন। বিস্তারিত ফলাফল দেখুন এই লিংকে

পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে অর্থাৎ পুরস্কার বিতরণ করতে আমাদের আপনার কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে ১৪ নভেম্বরের মধ্যে এই গুগল ফর্মটি পূরণ করুন

আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ০৪:৩৭, ৮ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ

[সম্পাদনা]

সুপ্রিয় MuhammadRiyad, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব পাতা সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিভ্রমণ:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! —Yahya (talkcontribs.) ১০:০৩, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ -এ অংশগহণের আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় MuhammadRiyad,

আশা করি আপনি ভালো ও সুস্থ আছেন। আনন্দের সাথে জানাচ্ছি, গত বছরের মতো এবারও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুরু হয়েছে উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি শুরু হয়েছে ১লা সেপ্টেম্বর এবং চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায়ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

আপনি যদি এখনও অংশগ্রহণ না করে থাকেন, তাহলে এখনই অংশ নিন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

শুভেচ্ছান্তে,
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে
ইয়াহিয়া ১০:২০, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন