হংকং (香港 ক্যান্টোনিজ Hēunggóng) এমন একটি স্থান যার বিভিন্ন ধরনের বাক্তিত্ব এর সন্নিবেশ রয়েছে। এখানকার জনসংখ্যা মূলত চীনা তবে ব্রিটিশ প্রভাব এখনও বেশ স্পষ্ট। এটি ভিয়েতনাম এবং ভ্যাঙ্কুভারের মতো বৈচিত্র্যময় স্থানের মানুষ এবং সাংস্কৃতিক প্রভাবকে গ্রহণ করেছে এবং গর্বের সাথে নিজেকে এশিয়ার বিশ্ব নগরী হিসেবে ঘোষণা করে। হংকং একটি বৈশ্বিক আরথিক কেন্দ্র। এক শতাব্দী যাবত এটি বিশ্বের পর্যটক ও বাবসায়িদের জন্য একটি প্রধান গন্তব্য স্থলে পরিনত হয়েছে। বর্তমানে এটি মূল ভূখণ্ড চীনের ক্রম বর্ধমান সম্পদশালী জনগনের ও প্রধান পর্যটন গন্তবে এ পরিনত হয়েছে।হংকং কেবল একটি ব্যস্ত বন্দরনগরী নয়, যেখানে জনাকীর্ণ রাস্তা রয়েছে; এই অঞ্চলটির মেঘে ঢাকা পাহাড় এবং পাথুরে দ্বীপপুঞ্জও চমৎকার প্রাকৃতিক দৃশ্যের গ্রামীণ পরিবেশ উপহার দেয়।গ্রাম্য অঞ্চলের বেশীর ভাগ অংশ কান্ট্রি পার্ক হিসেবে চিহ্নিত দিও ২০২১ সালের হিসাব অনুযায়ী ৭.৪ মিলিয়ন মানুষ সবসময় খুব একটা দূরে নয়, তবুও সাহসী ভ্রমণপিপাসুদের জন্য এখানে এখনও কিছু বুনো প্রকৃতির নির্জন স্থান খুঁজে পাওয়া সম্ভব।"
হংকং একটি উপক্রান্তীয় জলবায়ুর অধিকারী, যেখানে বছরের অন্তত একটি ঋতু আপনার আরামদায়ক আবহাওয়ার সাথে মেলে।বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর থাকার সুবাদে, এটি চীন ও এশিয়ার আরও গভীরে প্রবেশ করতে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ প্রথম গন্তব্য। হংকং দ্বীপ ঃ(কেন্দ্রীয়,পূর্ব উপকূল,দক্ষিণ উপকুল)ঃ মূল ব্রিটিশ বসতির স্থান, এটি অর্থ ও সরকারের প্রধান কেন্দ্র, এবং অধিকাংশ পর্যটকের প্রধান আকর্ষণ। এখানে আপনি হংকংয়ের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবনগুলি দেখতে পাবেন, পাশাপাশি সবচেয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক স্থাপনাগুলিও। দ্বীপের সবচেয়ে উঁচু বিন্দু হলো "দ্য পিক", যেখান থেকে সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। Kowloon: হংকং দ্বীপের উত্তরে অবস্থিত উপদ্বীপটি, যেখান থেকে দ্বীপটির অসাধারণ দৃশ্য দেখা যায়। এটি শপিং মল, রাস্তার বাজার এবং আবাসিক ভবনের এক বিশৃঙ্খল মিশ্রণ উপস্থাপন করে। কাউলুন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলোর একটি। কাউলুন এলাকায় রয়েছে চিম সা চুই (尖沙咀), যেখানে অনেক সাশ্রয়ী হোটেল এবং উচ্চমানের দোকান রয়েছে, এবং মং কক (旺角), একটি জনপ্রিয় কেনাকাটার এলাকা। নিউ টেরিটরিজ (新界) নিউ টেরিটরিজ এলাকাটি একটি বৈচিত্র্যময় স্থান, যেখানে রয়েছে ছোট ছোট খামার, গ্রাম, শিল্প এলাকাসমূহ, পর্বতময় দেশের উদ্যান এবং শহরসমূহের এক অভিনব মিশ্রণ।